Dhaka ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ১০ Time View

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে ৫০ হাজার টাকা চাঁদা না পাওয়ায় এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগে করা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার সকালে পুলিশ তাঁকে জেলহাজতে পাঠিয়েছে।

এর রাগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার উজানখলসী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আজাহার আলী (৪৫)। তিনি একই এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে উজানখলসী এলাকার সৈয়দের মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন ব্যবসায়ী আব্দুর রহমান। এ সময় আজাহার, রুবায়েতসহ কয়েকজন এসে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আব্দুর রহমান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আব্দুর রহমানের ভাই মাহাবুর বলেন, ‘দীর্ঘদিন ধরে আজাহার ও তার সহযোগীরা আমার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল। সেই পূর্ববিরোধের জেরে তারা আবার টাকা দাবি করে। ভাই রাজি না হওয়ায় তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনার পর গতকাল দুর্গাপুর থানায় আব্দুর রহমানের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে মামলা করেছেন।’

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, ব্যবসায়ী আব্দুর রহমানের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা, গ্রেপ্তার ১

Update Time : ০৭:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫