Dhaka ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

অভিনব কায়দায় পেটে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ১৪ Time View

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় অভিনব কায়দায় পেটের মধ্যে করে ইয়াবা বহন করার সময় আলম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে বগুড়ার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

জানা গেছে, মূল আসামির পেটের মধ্যে থাকা ১৭ পোঁটলা থেকে ১ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাকি ১৭টি পোঁটলা বের করার জন্য তাঁর চিকিৎসা চলছে।

গ্রেপ্তার আলম জয়পুরহাট জেলার কালাই থানার জামুড়া গ্রামের সামাদের ছেলে। তাঁর পেটের ভেতরে ৩৪টি পোঁটলায় মোট ১ হাজার ৭০০ ইয়াবা ঢুকিয়ে টেকনাফ থেকে বাসে করে বগুড়ায় নিয়ে আসছিলেন। তাঁর অপর দুজন সহযোগী হলেন মো. আপেল (৩৫) ও তাঁর স্ত্রী মোছা স্মৃতি বেগম (৩০)। তাঁরা দুজনেই বগুড়া শহরের চক সূত্রাপুর চামড়া গুদাম এলাকার পারভীনের বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন।

জানতে চাইলে জেলা ডিবি পুলিশের এসআই আবু জাফর জানান, আলমের পেট থেকে এখন পর্যন্ত ১৭টি ইয়াবার পোঁটলা উদ্ধার করা হয়েছে। চিকিৎসকের সহায়তায় অবশিষ্ট পোঁটলাগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

অভিনব কায়দায় পেটে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা

Update Time : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫