Dhaka ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ব্রেকআপের ক্ষোভে ক্যাশ অন ডেলিভারিতে প্রেমিকার বাসায় ৩০০ পার্সেল

  • Reporter Name
  • Update Time : ১০:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : মাঝ পথে হাত ছাড়েন প্রেমিকা। হঠাৎ জানিয়ে দেন, এই সম্পর্ক আর তার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রেমিকের মনে হয়েছিল, প্রেমিকাকে গিফট দিতে পারেন না বলেই মাঝ পথে হাত ছেড়ে গেল। সেই রাগেই গত চার মাসে প্রাক্তন প্রেমিকাকে নাজেহাল করে ছেড়েছেন ওই প্রেমিক। ক্ষোভে প্রাক্তন প্রেমিকার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারিতে ৩০০টি পার্সেল পাঠিয়েছেন তিনি। অর্থাৎ ডেলিভারি বয়ের হাতে টাকা দিয়ে সেই পার্সেল রিসিভ করতে হবে।

অবশেষে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী তরুণী কলকাতার লেক টাউনের বাসিন্দা। একটি ব্যাংকে কাজ করেন তিনি। নিয়মিত অনলাইনে কেনাকাটা করতেন। গত চার মাসে তার ঠিকানায় একাধিক পার্সেল আসে। অথচ কোনোটাই ওই তরুণী অর্ডার করেননি। স্বভাবতই বার বার ডেলিভারি বয়কে ফিরিয়ে দেন। তাতে একাধিক ই-কমার্স সংস্থা ওই তরুণীর অ্যাকাউন্টও ব্লক করে দেয়। বাধ্য হয়ে গত মাসে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

এরপরই নদিয়ার এক যুবকের খোঁজ মেলে। তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করে পুলিশ। ওই যুবক জানান, প্রতিশোধ নিতেই প্রাক্তন প্রেমিকাকে এই ক্যাশ অন ডেলিভারি পাঠাতেন তিনি। ২০২৪ সালের নভেম্বর মাস থেকে একের পর এক পার্সেল পাঠাতে থাকেন ওই তরুণীকে।

শুধু তাই নয়, ওই যুবক আরও জানান, তার প্রাক্তন প্রেমিকা অনলাইনে প্রচুর জিনিস কেনাকাটা করতেন। তিনি সে সব জিনিস কিনে দিতে পারতেন না বলেই প্রেমিকা তার সঙ্গে ব্রেকআপ করেছেন। তাই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ব্রেকআপের ক্ষোভে ক্যাশ অন ডেলিভারিতে প্রেমিকার বাসায় ৩০০ পার্সেল

Update Time : ১০:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫