Dhaka ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ

  • Reporter Name
  • Update Time : ০৬:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : কথা ছিল ওয়ানডে সিরিজের। তবে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বলেই কি না পাকিস্তান এবং বাংলাদেশ দুই দলই রাজি হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ আয়োজনের। মে মাসে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে ৫ ম্যাচের সিরিজ খেলতে আর পাকিস্তান দল বাংলাদেশ সফর করবে জুলাই মাসের মাঝামাঝি সময়ে।

বিসিবির এক মুখপাত্রের সূত্রে প্রকাশ– ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে ২০, ২২ ও ২৪ জুলাই। তবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। এরইমাঝে পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশ করা হলো বাংলাদেশের সফরের সম্ভাব্য সূচি। সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে মে মাসের শেষদিকে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।

গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, ১৭ বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ। ২০০৮ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত আছে এই স্টেডিয়ামে। সবশেষ সেই ম্যাচেও ছিল বাংলাদেশ। ১৭ বছর পর ফয়সালাবাদে প্রত্যাবর্তনের ম্যাচেও থাকবে টাইগারদের নাম।

প্রাথমিক সেই পরিকল্পনা অনুযায়ী, ২৫ মে এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

প্রাথমিকভাবে সাদা বলের এই ট্যুরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দুই দলের। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয় এটিকে।

দুই দেশের মধ্যেকার পরের সিরিজ জুলাই মাসে। এই সিরিজটি অবশ্য এফটিপির বাইরের। এই সিরিজে তিনটি ‍টি-টোয়েন্টি ম্যাচ খেলার বিষয়ে বিসিবি ও পিসিবির সভাপতি গত মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে আলোচনা করেছিলেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ

Update Time : ০৬:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫