Dhaka ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

প্রথম টেস্টের দল ঘোষণা : প্রথমবার ডাক পেলেন সাকিব, নেই তাসকিন

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : চলতি মাসে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজটি সামনে রেখে আজ প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইনজুরি থাকায় জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারছেন না তাসকিন আহমেদ। বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তাসকিন বর্তমানে তার বাঁ পায়ের গোড়ালির সমস্যার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং এই সিরিজের জন্য তিনি অ্যাভেইলেবল নন।’

তাসকিন না থাকায় প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেলেন পেসার তানজিম হাসান সাকিব। এ ছাড়া পেস ইউনিটে আছেন নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদরা।

এদিকে, পিএসএলের খেলার ছাড়পত্র পাওয়ায় লিটন দাসকে এ সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলি অনিকের পাশাপাশি আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা অভিজ্ঞ মুশফিকুর রহিম ফিরেছেন দলে।

দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

প্রথম টেস্টের দল ঘোষণা : প্রথমবার ডাক পেলেন সাকিব, নেই তাসকিন

Update Time : ০৪:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫