Dhaka ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জামায়াত কর্মীর ইন্তেকালে নগর আমীরের শোক

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ২২ Time View

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাই-নবাবগঞ্জ জেলার রানীহাটি ইউনিয়নের নেতাকর্মীদের বহনকারী শিক্ষা সফরের দুটি বাস মধ্যরাতে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। এতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২) নিহত এবং প্রায় অর্ধশত আহত হয়। এই হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী।

এক শোকবার্তায় তিনি নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাদের নেক আমল সমূহ কবুল করে সকলকে জান্নাতবাসী করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন। এছাড়াও তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মহান রবের দরবারে দোয়া করেন।

উল্লেখ্য যে, গতকাল রোববার দিবাগত রাত ১২.০০ টার দিকে বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতের উদ্দ্যেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাই-নবাবগঞ্জ জেলার রানীহাটি ইউনিয়নের নেতাকর্মীদের বহনকারী দুটি বাস পিরোজপুরের দিকে রওনা করলে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় বালুভর্তি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে নিহত জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২) এর জানাযা আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারী। জানাজা পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মুখলেসুর রহমান, নবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রব্বানী, সদর আমির হাফেজ মাওলানা আব্দুল আলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জামায়াত কর্মীর ইন্তেকালে নগর আমীরের শোক

Update Time : ০৪:৫৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫