Dhaka ১২:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নগরীতে ছাদ থেকে পড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ফারিহা নাজনীন রিসতা (৩৫) নামের আমেরিকা প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর কাজলা ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানকার একটি বিল্ডিংয়ের আটতলা থেকে তিনি পড়ে যান।

নিহত রিসতা এই ভবনের সাততলায় মায়ের সঙ্গে থাকতেন। কয়েক মাস আগে তিনি দেশে আসেন। তবে পুলিশ বলছে, ফারিহার মানসিক সমস্যা ছিল। ফারিহার বড় বোন ও বাবা প্রবাসী। মা, ছোট বোন ও ছোট বোনের স্বামী রাজশাহীতে থাকেন।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক পরিবারের বরাত দিয়ে জানান, ফারিহা বুয়েটে পড়ালেখা শেষ করে আমেরিকা পাড়ি জমান। সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। সম্প্রতি দেশে এসে মা ও বোনের সঙ্গে রাজশাহীতে নিজেদের ফ্ল্যাটে থাকতেন। আজ ছাদে উঠলে সেখান থেকে ভবনের সামনের সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আব্দুল মালেক আরও জানান, ফারিহা মানসিক রোগী ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। ছাদ থেকে পড়ে যাওয়ার কারণ অসাবধানতা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নগরীতে ছাদ থেকে পড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর মৃত্যু

Update Time : ০৯:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫