Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ১৬ Time View

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাহিদ হাসান নামের (১৯) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাহিদ হাসান উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে। আজ শনিবার তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ওই ছাত্রীর মা জানান, মোবাইলফোনের সূত্র ধরে অভিযুক্ত জাহিদ হাসানের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় নওগাঁ শহরে নিয়ে মেয়েকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত জাহিদ হাসান।

স্কুলছাত্রীর মা আরও বলেন, ‘আমার স্বামী প্রবাসে অবস্থান করায় মেয়েকে নিয়ে আমি বাড়িতে বসবাস করি। গত সোমবার সন্ধ্যায় আমি বাড়িতে না থাকার সুযোগে জাহিদ হাসান আমার বাড়িতে গিয়ে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে আবারও ধর্ষণ করে। পরবর্তীতে আমি বাড়ি ফিরলে মেয়ে সব বিষয়ে আমাকে অবহিত করে। ঘটনায় আজ শনিবার সকালে মান্দা থানায় অভিযুক্ত জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করেছি।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদি হয়ে জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযান চালিয়ে আসামি জাহিদকে গ্রেপ্তার করে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: যুবক গ্রেপ্তার

Update Time : ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫