Dhaka ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

বাঘায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ :ভ্যান চালকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৭ Time View

মোহা. আসলাম আলী,বাঘা : রাজশাহীর বাঘায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার হাবাসপুর গ্ৰামের মৃত নওয়াব আলীর ছেলে মাজদার হোসেন (৬০)।

শুক্রবার ০৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সাজির বটতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মাজদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেই সমঝোতার চেষ্টা চলছিল বলে জানান নিহতের পরিবার। রাত সোয়া ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নিহতদের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে। জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার হুমায়রা জেরিন নিপুণ জানান, রাত ৭টায় জরুরি বিভাগে নিয়ে আসে। ধারণা করা হয় সে রাস্তার মধ্যে মারা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশি আত্নীয় আহাদ আলী জানান, রাজশাহী থেকে বাঘাগামী বাসের মুখোমুখি সংঘর্ষে মাজদার হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন। ঘটনা পর চালক পালিয়ে যায়। বাসের নাম দুলদুল এন্টারপ্রাইজ (কুমিল্লা -জ-০৪-০০৯৪)

পুলিশের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার কথা জানানো হলেও নিহতের ছেলে রাব্বি হোসেন জানান, মালিক পক্ষ থেকে সমাঝোতার কথা বলছেন। হয়তো সমাঝোতা হতে পারে। তবে অর্থের বিনিময়ে কি-না,সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি কোন পক্ষই।

বাঘা থানার এসআই রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে এসে থানায় স্বাক্ষী নেওয়ার কারণে হাসপাতালে লাশের কাছে যেতে বিলম্ব হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।

Bangla Photocard Generatorv3.7

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

বাঘায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ :ভ্যান চালকের মৃত্যু

Update Time : ০৫:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫