Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার (৫ এপ্রিল) র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার (৪ এপ্রিল) রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখেরচক পাচানী মাঠের মোবারকের ছেলে শাকিল (২১), তার ভাই রবিন (২৭) এবং শেখেরচক বিহারীপাড়ার শুকুরের ছেলে শুভ (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় পরিকল্পিতভাবে নগরীর টিকাপাড়ায় বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ি, চাপাতি, রামদা, চাকু নিয়ে মিমকে (২৩) ঘটনাস্থলে পথরোধ করে দুর্বৃত্তরা এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করে। পরে সন্ত্রাসীরা মিমকে শেখেরচক ঈদগাহ পাচানী মাঠসংলগ্ন নদীর ধারে নিয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এর ফলে সে গুরুতর আহত হয়। মিমকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায় তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মিম।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। জড়িত আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ এর একটি বিশেষ টিম আসামি রুমনকে গত ২৭ মার্চ গ্রেপ্তার করে। পরবর্তীতে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে অন্য তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামিদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

Update Time : ০৭:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫