Dhaka ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নগরীতে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ০৪:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ১৩ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কর্ণহার থানার হাওয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: সোহেল রানা (৩৭) ও মো: উজ্জল সরকার (৪২)। সোহেল রানা রাজশাহী মহানগরীর পবা থানার তেঘর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল গফফারের ছেলে ও উজ্জল সরকার রাজশাহী জেলার তানোর থানার আকসা এলাকার মো: আবদুল সরকারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৪ এপ্রিল বিকাল পৌনে ৩ টায় আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার দীন মোহাম্মদ এর সার্বিক তত্ত্বাবধানে কর্ণহার থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কর্ণহার থানার হাওয়ার মোড় এলাকায় দুই মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে এসআই মোঃ নুরন্নবী হোসেন ও তাঁর নেতৃত্বাধীন টিম বিকাল ৩ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সোহেল ও উজ্জ্বলকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নগরীতে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

Update Time : ০৪:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫