Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২

  • Reporter Name
  • Update Time : ০৬:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ২ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্বদেলুয়া ব্রিজ এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোক দিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে অটোরিকশাচালক শরিফুল ইসলাম (৩৫) ও উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, বিকেলে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে উল্লাপাড়ায় যাচ্ছিল। পূর্বদেলুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটির চালকসহ দুজন নিহত এবং চারজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করা হয়।

আহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২

Update Time : ০৬:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫