Dhaka ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৩:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ৯ Time View

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রতি বছরের ন্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও এখানে ঈদের জামাতে অংশ নিতে পারেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এদিন বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর বিকেলে তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এদিকে আজ (শনিবার) সকালে জাতীয় ঈদগাহে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি ও সময়সূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে জাতীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঈদের জামাতে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস) প্রশাসক মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেওয়ার বিষয়ে আশা করা যাচ্ছে। এছাড়া ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজে অংশ নিতে পারবেন।

এর আগে ডিএসসিসি জানায়, জাতীয় ঈদগাহ মাঠে এবার জামাত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া খারাপ হবে না বলেই পূর্বাভাস পাওয়া গেছে। তবে আবহাওয়া বৈরী হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত হবে।

ছাত্র জনতার গণঅভুর্থানের মুখে ৫ আগস্ট পতিত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার দায়িত্ব গ্রহণের পর প্রথম ঈদ উদযাপন করতে যাচ্ছেন তিনি ও তার উপদেষ্টা পরিষদ।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা

Update Time : ০৩:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫