Dhaka ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

হত দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ সম্পন্ন করলো মানবাধিকার সংগঠন

  • Reporter Name
  • Update Time : ০৪:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ২২ Time View

আরিফুল ইসলাম, রাজশাহী: অদ্য ২৯ শে মার্চ ২০২৫ তারিখ শনিবার ২৮ রমজান বিকাল ৩ ঘটিকায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (অপরাধ দমন ও মানবাধিক বিষয়ক সাংবাদিক সংস্থা) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও মানবাধিকারের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। এ মহতী উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের ঈদ উদযাপনকে আনন্দময় করার প্রয়াস চালানো হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, রাবি চিকিৎসা সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার মো: মোশাররফ হোসেন মুক্তার, মির্জাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: হাসানসহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ। অতিথিবৃন্দ মানবাধিকারের এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমরা বিশ্বাস করি ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া উচিত। এ আয়োজনের মাধ্যমে আমরা কিছুটা হলেও সেই আনন্দ ভাগ করে নিতে চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমরা দরিদ্রদের পাশে থাকব।”

এই কর্মসূচির আওতায় ৫৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, পোশাক, নগদ অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় ঈদ উপহার বিতরণ করা হয়। স্থানীয় জনগণ ও উপকারভোগীরা এই মহৎ উদ্যোগের জন্য মানবাধিকার সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, মানবাধিকারের পক্ষ থেকে প্রতিবছরই এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং ভবিষ্যতেও আরও বিস্তৃত আকারে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

হত দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ সম্পন্ন করলো মানবাধিকার সংগঠন

Update Time : ০৪:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫