Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যশোর ঝিকরগাছায় অনলাইন জুয়াচক্রের ছয় সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ২৩ Time View

মনির হোসেন, বেনাপোল : অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে দীর্ঘদিন ধরে আইপিএল, বিপিএল, সিপিএলসহ বিভিন্ন অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খেলার একটি চক্রকে আটক করেছে যশোর ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বৃহস্পতিবার২৭মার্চ  রাত নয়টার দিকে ঝিকরগাছা উপজেলার হাজের আলী মোড়ের আব্দুল মান্নানের বাড়ির দুইতলার ফ্লাট থেকে তাদেরকে আটক করা হয়। তারা বিভিন্ন জুয়া এজেন্সির এজেন্ট হিসেবে কাজ করে।

একই সাথে তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত ৫টি ল্যাপটপ, ১০ টি মোবাইল ফোন, দুইটি ট্যাব, তিনটি হার্ডডিস্ক, ৩০ টি মোবাইল সিম, বিকাশের এজেন্ট একাউন্টে থাকা দুইলাখ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের আব্দুর রাজ্জাকের দুই ছেলে নাজমুল ওয়াহিদ মিলনাত ও নাজমুল শাহাদৎ, শার্শা উপজেলার বাগুড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহাবুবুর রহমান মাসুম, সাতক্ষীরা সদর উপজেলার আমতলা গ্রামের আনারুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম, একই গ্রামের মনিরুল হুদার ছেলে মোহাম্মদ জাহিদ হাসান এবং যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামের আলমগীরের ছেলে তারেক রহমান।

ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা বলেন, আটককৃতরা ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে জুয়া খেলার আয়োজন করে আসছিলেন। অবৈধভাবে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিদেশে অর্থ পাচার ও যুবসমাজের নৈতিক অবক্ষয়ের অভিযোগ ছিলো তাদের বিরুদ্ধে,

তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে লোভনীয় প্রচারণা চালানো তাদের পেশা। এক্ষেত্রে তারা একাধিক আইডি ব্যবহার করে। অল্প সময়ে প্রচুর অর্থ উপার্জনের লোভ দেখিয়ে যুবসমাজকে অনলাইন বেটিং-এ আসক্ত করে তারা। এছাড়া আইপিএলকে কেন্দ্র করে তারা বড় মিশনে নেমেছে এমন একটি খবর আসে পুলিশের কাছে। বিষয়টি নিয়ে কাজ শুরু করে সাইবার ক্রাইম ইউনিটের এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি টিম। তারা ঝিকরগাছা থেকে এ চক্রের ছয় সদস্যকে আটক করে শুক্রবার আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যশোর ঝিকরগাছায় অনলাইন জুয়াচক্রের ছয় সদস্য আটক

Update Time : ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫