Dhaka ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

জীবিকার তাগিদে চৈত্রের রোদে

  • Reporter Name
  • Update Time : ০৭:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৫ Time View

সবুজ সরকার,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: চৈত্র ফিরেছে তার আপন চরিত্রে। শীত শীত ভাের শেষে সকালেই চোখ রাঙাচ্ছে সূর্য্যি মামা। বেলা বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে তাপের দাপট।
মধ্যদুপুরে বসন্তের বাতাস চোখে-মুখে লাগলে চৈত্রের তাপটা ভালোই টের পাওয়া যাচ্ছে। তৃষ্ণান্ত পক্ষীকূল ব্যস্ত জলাশয়ের সন্ধানে। ক্লান্ত পথিক খুঁজে ফেরে কোনো গাছের ছায়াশীতল আশ্রয়।

ইতিমধ্যেই উত্তরের জেলা নওগাঁয় মৃদৃ তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সূর্যের তাপ মাথায় নিয়ে জেলার নিয়ামতপুর উপজেলার বটতলী এলাকার মাঠে শতশত মানুষকে দেখা গেল আলু কুড়াতে। জীবন তাদের নিয়ে এসেছে এই মাঠে জীবিকার টানে।

সুবাশ চন্দ্র নামে একজন বললেন, আলুচাষীদের আলু তোলা শেষ হলে পতিত জমি থেকে আমরা আলু কুড়াই। এসব রোদকে দেখলে আমাদের চলে না। পেটের তাগিদে আর জীবনের প্রয়োজনে চৈত্রের এই রোদেও আলু কুড়াতে হয়।
মাঠের অদূরে রাস্তার পাশে গাছের ছায়ায় বসেছিলেন কয়েকজন। কাছে যেতেই বসতে বললেন। তাদের মধ্যে একজন সুকোল সরেন। বললেন, খুব রোদ পড়েছে আজ। চৈত্র মাসের রোদতো। চোখে মুখে এসে লাগে। তাই গাছের তলায় বসে একটু জিরিয়ে নিচ্ছি। শরীরডা ঠান্ডা হলে আবার আলু কুড়াতে যাব।
সেখানে থেকে ফেরার পথে মনে পড়লো

আবু জাফর ওবায়দুল্লাহ এর ‘মাগো ওরা বলে’ কবিতার লাইন-
“এখন মা’র চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের।”
কবিতার “শকুনিদের” মতো এই চৈত্রের রোদ আমাদের হিংসা -বিদ্বেষ, কুলষ-কালিমা, লোভ- লালসা, আত্মঅহংকারকে পুড়িয়ে ছারখার করে দিয়ে যাক।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

জীবিকার তাগিদে চৈত্রের রোদে

Update Time : ০৭:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫