Dhaka ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

বাঘার পদ্মায় ভাসমান নারীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ৭ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুরে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের খেয়াঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চকরাজাপুর খেয়াঘাটের পাশে প্রায় সাড়ে ৪ ফুট উচ্চতার এক নারীর কালো রঙের সালোয়ার কামিজ পরা মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বাঘা থানায় খবর দেওয়া হয়। বাঘা থানার পুলিশ ও চারঘাট নৌ পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

চারঘাট নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) মুনসুর রহমান বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, নৌ পুলিশ ও বাঘা থানার পুলিশ পৃথকভাবে তদন্ত করবে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

বাঘার পদ্মায় ভাসমান নারীর মরদেহ উদ্ধার

Update Time : ০৭:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫