Dhaka ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ, ২৭ মার্চ, বেলা ১১:০০ টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। এই সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফেব্রুয়ারি ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা শেষে সভায় গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিটি বিভাগের পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি, ঈদ উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে যানজট নিরসনে বিশেষ পরিকল্পনা এবং রাজশাহী মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখার জন্য নানা কৌশল নির্ধারণ করা হয়।

সভা শেষে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: রফিকুল ইসলামকে তার অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এই সময়, তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করে, তার দীর্ঘ কর্মজীবনের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি, তার ভবিষ্যৎ জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রাজশাহী শহরের বিভিন্ন পুলিশ ইউনিট ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০২:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫