Dhaka ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মোহনপুরে কৃষক হত্যা মামলার ২ আসামি ফরিদপুর থেকে গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের কৃষক আলতাফ শাহ হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল।

গ্রেপ্তার দুজন হলেন মোহনপুরের ধুরইল গ্রামের রুস্তম আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও মো. রাসেল (২৪)। তাঁরা নিহত কৃষক আলতাফের চাচাতো ভাই। গত ১৬ মার্চ সকালে মোহনপুরের তুলসীক্ষেত্র বিলের একটি ডোবায় আলতাফের মরদেহ পাওয়া যায়।

এর আগে ৯ মার্চ থেকে নিখোঁজ ছিলেন তিনি। ১০ মার্চ আলতাফের জমিতে মগজ সদৃশ মাংস এবং জমিতে কিছুটা দূরে ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখা গিয়েছিল। এর ছয় দিন পর প্রায় ছয় কিলোমিটার দূরের ডোবায় আলতাফের মাথা থেঁতলানো লাশ পাওয়া যায়।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার শরিফুল ও রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁদের সঙ্গে চাচা আলতাফের জমিসংক্রান্ত বিরোধ ছিল। ৯ মার্চ রাতে আলতাফ জমিতে সেচ দিতে গিয়েছিলেন। তখন কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে হত্যা করা হয়। গ্রেপ্তার দুই আসামিকে মোহনপুর থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মোহনপুরে কৃষক হত্যা মামলার ২ আসামি ফরিদপুর থেকে গ্রেপ্তার

Update Time : ০৩:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫