Dhaka ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাগাতিপাড়ায় বন্ধুদের সাথে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • Update Time : ০৮:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ২৯ Time View

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় বন্ধুদের সাথে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার কাকফো পুরাতনপাড়া এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), ওপর হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি (২২), উত্তর হাটদৌল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুল আলী ওরফে রাজিব হোসেন (২৪) ও সিংড়া উপজেলার আকপাড়া শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।

গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার প্রধান অভিযুক্ত মেহেদী হাসানের সঙ্গে ভুক্তভোগী তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে মেহেদী হাসান তাঁকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। এতে তাঁদের সম্পর্কের অবনতি হয়। ওই প্রেমিকা সম্পর্ক গুটিয়ে নিতে থাকেন ও যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ৫ মার্চ ওই তরুণীর বাড়িতে গিয়ে তাঁর ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে আবার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন। ভুক্তভোগী তরুণী রাজি না হলে তাঁর মুখ চেপে ধরে পাশের আমবাগানে নিয়ে মেহেদী হাসানসহ তাঁর তিন সহযোগী ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে গতকাল বাগাতিপাড়া থানায় মেহেদী হাসানসহ চারজনকে অভিযুক্ত করে মামলা করেন। বর্তমানে ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তরুণীর মায়ের করা মামলার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাগাতিপাড়ায় বন্ধুদের সাথে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ৪

Update Time : ০৮:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫