Dhaka ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাগমারায় একই স্থানে পাল্টাপাল্টি ইফতার, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালো যুবদল

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ২০ Time View

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল মাঠে একই সময়ে আয়োজিত বিএনপি ও যুবদলের পাল্টাপাল্টি ইফতার মাহফিল থেকে এক পক্ষ সরে এসেছে। ব্যাপক উত্তেজনা দেখা দেওয়ার পর যুবদল তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্ত জানানো হয়। আগামীকাল বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বিকেলে শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে শুভডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, তিনি বিএনপির আদর্শের লোক। এই দল করতে গিয়ে একাধিক বার কারাবাস করেছেন। তিনি আগামীকাল বৃহস্পতিবার মচমইল স্কুল মাঠে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। মাঠটি ব্যবহারের অনুমতি চেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছেন। তবে এর কিছুক্ষণ পর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম একই স্থানে পাল্টা ইফতার মাহফিলের আয়োজন করেন। বিদ্যালয়েরে মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে তিনিও আবেদন করেন। এনিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

তিনি সম্মেলনে বলেন, আজ দুপুরে শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক কমিটির উপজেলা শাখার সদস্য মোশারফ হোসেনের অনুরোধে তিনি সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, তারেক রহমানের নির্দেশনা রয়েছে ২০ রমজান পর্যন্ত ইফতারের আয়োজন করতে। তা উপেক্ষা করে যুবদল নেতা অনুষ্ঠান বানচালের জন্য তারা পাল্টা অনুষ্ঠানের আয়োজন করেছেন। তবে তিনি সংঘাত এড়াতে ও দলীয় ঐক্য ধরে রাখতে যুবদল নেতাকে অনুরোধ করেছিলেন অনুষ্ঠান স্থগিতের।

তবে অভিযোগ অস্বীকার করে শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বলেছেন, তাঁরা আগে থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন।তাদের অনুষ্ঠানে কেন্দ্রিয় ও জেলার নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাগমারায় একই স্থানে পাল্টাপাল্টি ইফতার, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালো যুবদল

Update Time : ০৭:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫