Dhaka ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

দেশের ৭ অঞ্চলে বইছে মৃদু তাপপ্রবাহ

  • Reporter Name
  • Update Time : ১০:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ৯ Time View

অনলাইন ডেস্ক : দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এলাকাগুলো হচ্ছে — রাজশাহী, রাঙ্গামাটি, ফেনী, সীতাকুন্ড, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী। আগামী ২৪ ঘণ্টায় এই মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে সারা দেশের দিন-রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এতে করে গরমের অনুভূতি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিনের) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

৭২ ঘণ্টার এই পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে বলা হয়েছে, ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এরসঙ্গে ১ম (২৬ মার্চ) ও ২য় দিন (২৭ মার্চ) সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর ৩য় দিন (২৮ মার্চ) সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।-ঢাকা পোস্ট

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

দেশের ৭ অঞ্চলে বইছে মৃদু তাপপ্রবাহ

Update Time : ১০:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫