Dhaka ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

পঞ্চম দিনের মতো গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল

  • Reporter Name
  • Update Time : ০২:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : গাজায় পঞ্চম দিনের মতো চলছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বর্বরতা। ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় উপত্যকায় ৩৪ জন নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে ১৪ জনই দক্ষিণ গাজার বাসিন্দা

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যমতে, গত শুক্রবার থেকে গাজা, লেবানন ও সিরিয়ার অন্তত ২০০ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব টার্গেটের বেশির ভাগই আবাসিক এলাকা ও শরণার্থীশিবির। সবচেয়ে তীব্র মাত্রার হামলাগুলো চালানো হচ্ছে গাজা সিটি, খান ইউনিস, দেইর আল বালাহ, বাইত লাহিয়া, আল মাওয়াসি আর নেতজারিম করিডরে।

কুদস নিউজের তথ্যমতে, ইসরায়েলের বিমান হামলায় নিহতদের মধ্যে রয়েছেন হামাসের শীর্ষ নেতা সালাহ আল বার্দাউইল ও তাঁর স্ত্রী। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য। আল-মাওয়াসির শরণার্থীশিবিরে সস্ত্রীক ছিলেন তিনি। সেখানেই বিমান থেকে বোমা ফেলে ইসরায়েলি সেনারা।

আলজাজিরার গাজা প্রতিনিধি তারেক আবু আজৌম জানান, গাজার পরিস্থিতি খুবই ভয়ংকর। আমি যে মুহূর্তে প্রতিবেদনটি লিখছি, তখন আমার মাথার ওপরে উড়ছে ইসরায়েলি ড্রোন আর কোয়াডকপ্টার। গত মঙ্গলবার যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজার পরিস্থিতি প্রথম দফা যুদ্ধের চেয়েও ভয়ংকর হয়ে উঠেছে।

যুদ্ধবিরতি ভেঙে গাজায় গত পাঁচ দিনের হামলায় দুই শতাধিক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এই সময়ে মোট নিহত হয়েছে ৬৩৪ ফিলিস্তিনি।

জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থার (ওসিএইচএ) মুখপাত্র ওলগা চেরেভকোর বলেছেন, গাজায় গত কয়েক দিনের হামলায় ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া উপত্যকাটিতে ত্রাণ সরবরাহে ইসরায়েলের বাধা তো রয়েছেই। এমন পরিস্থিতিতে মোড়ল দেশগুলোকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

পঞ্চম দিনের মতো গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল

Update Time : ০২:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫