Dhaka ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে হামলা: পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায়

  • Reporter Name
  • Update Time : ০৯:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১৩ Time View

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কাটাখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ভুট্টু (৫১) প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। শুক্রবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে শ্যামপুর নতুন পাড়ার চেয়ারম্যান মোড় এলাকায় তাঁর বাড়িতে হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৫-১৬ জন যুবক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রফিকুল ইসলাম ভুট্টোর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। হামলাকারীদের মধ্যে ছিলেন মৌলভী পাড়ার সাহিনুর রহমান সিহাব , মনির মাস্টারের ছেলে শফিকুল ইসলাম বাবু, ছাত্রলীগ কর্মী অনিক, যুবলীগ কর্মী শিমুল, জুবায়ের আহমেদ ফাহিম, ড্রাইভার মিঠুনসহ অজ্ঞাত ১৫ থেকে ১৬ জন।

বিএনপি নেতা রফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমি বিএনপির জন্য জীবন উৎসর্গ করেছি, অথচ আজ আমার জীবনই আজ সংকটাপন্ন।”

স্থানীয় বিএনপি নেতারা জানান, রফিকুল ইসলাম দীর্ঘ ৩২ বছর ধরে বিএনপি রাজনীতিতে সক্রিয় এবং একাধিকবার পুলিশের হয়রানির শিকার হয়েছেন। তাঁর অভিযোগ, আওয়ামীলীগের সমর্থকরা তাঁকে রাজনৈতিকভাবে নির্মূল করতে চাচ্ছে, আর পুলিশও তাঁদের পক্ষ নিয়েছে।

এবিষয়ে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)এর মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন , “রফিকুল ইসলাম থানায় এসে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তবে রফিকুলের দাবি, হামলার পর থানায় গিয়ে অভিযোগ করতে চাইলেও পুলিশ মামলা নেয়নি।

জানা গেছে, বিএনপি নেতা রফিকুল ইসলাম ভুট্টু বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন। ওই ইফতারে সুদের টাকা দিয়ে অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে আপত্তি জানান তিনি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বালু ব্যবসায়ী সাহিনুর রহমান শিহাব তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে ভুট্টুর বাড়িতে হামলা চালানো হয়।

রফিকুল ইসলামের স্ত্রী তাহেরা বেগম (৪২) দীর্ঘ ৫ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। হামলা ও প্রাণনাশের হুমকির কারণে তাঁর পরিবার এখন গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। রফিকুল ইসলামের আহবান, “আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

এ বিষয়ে সাহিনুর রহমান শিহাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বিএনপি’র শীর্ষস্থানীয় নেতা, তারেক রহমানসহ বিএনপি’র চেয়ারপার্সন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে তাঁর পরিবারের নিরাপত্তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন রফিকুল ইসলাম ভুট্টু।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে হামলা: পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায়

Update Time : ০৯:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫