Dhaka ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বেনাপোলের মাদক ব্যবসায়ী মুজিবুরের ৫ বছর কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৮:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ২৩ Time View

মনির হোসেন, বেনাপোল: ইয়াবার মামলায় বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী মুজিবর সরদারের ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার ২০মার্চ ~অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মুুজিবুর সরদার বেনাপোলের ভবেরবেড় গ্রামের সৈয়দ সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শাহারিয়ার ইবনে আজাদ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ১৬ আগস্ট রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশ দীঘিরপাড় গ্রামে অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে মুজিবরকে আটক ও  ৫২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এঘটনায় এসআই কাজী এহসানুল হক বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে এসআই মতিয়ার রহমান ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর আসামি মুজিবরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সাক্ষী গ্রহণ শেষে আসামি মুজিবর সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বেনাপোলের মাদক ব্যবসায়ী মুজিবুরের ৫ বছর কারাদণ্ড

Update Time : ০৮:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫