Dhaka ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ২৩ Time View

স্টাফ রিপোর্টার : অদ্য ২১ মার্চ ২০২৫ শুক্রবার সকাল ১০:৩০টায় রাজশাহীর বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে এসএস ওয়ার্ডের উপর ১৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কম্পিউটার প্রশিক্ষণে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প পরিষদ (বিসিএসআইআর) রাজশাহী গবেষণাগারের পরিচালক বিশিষ্ট বিজ্ঞানী মোঃ হাবিবুর রহমান ভূইয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: রাহাতুল ইসলাম মিজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (মতিহার) মো: মিজানুর রহমান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (অপরাধ দমন ও মানবাধিক বিষয়ক সাংবাদিক সংস্থা) রাজশাহী বিভাগের উপদেষ্টা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জনাব মো: আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল জলিল। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো: আব্দুল মান্নান এবং সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোম্মান ও সুশান্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “ডিজিটাল দক্ষতা এখন সময়ের চাহিদা। এই প্রশিক্ষণ কর্মশালা আমাদের তরুণদের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে।”

প্রধান আলোচক ও বিশেষ অতিথিরা বলেন, “এমন প্রশিক্ষণ কর্মসূচি তরুণ সমাজকে দক্ষ করে তুলবে এবং তথ্যপ্রযুক্তি খাতে দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে ভবিষ্যতেও এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, যাতে আরও বেশি ছাত্র-ছাত্রীরা প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ ও পুরস্কার বিতরণ

Update Time : ০৪:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫