Dhaka ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

হামজাকে দেখে বাংলাদেশের পথে হাঁটছে ভারত

  • Reporter Name
  • Update Time : ০৯:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। এ ছাড়াও জামাল ভূঁইয়া, তারিক কাজী কিংবা কাজেম শাহর মতো প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে সুযোগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার বাফুফের মতোই একই পথে হাঁটতে যাচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

সম্প্রতি সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে ভারত ফুটবলে। কেন সুনীলের বিকল্প খুঁজে পাচ্ছে না তারা? এ নিয়ে সমালোচনাও করছেন কেউ কেউ। সেই সমস্যা সমাধানে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের দলে খেলাতে প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ফেডারেশন।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, ‘আমরা এমন একটা নীতি তৈরির চেষ্টা চালাচ্ছি যেখানে বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভুতরা ভারতের হয়ে খেলতে পারবে। অনেক দেশ ইতোমধ্যেই এই কাজ করেছে। যত দিন না নির্দিষ্ট নীতি তৈরি হচ্ছে তত দিন এখনকার প্রক্রিয়াই অনুসরণ করা হবে। তবে এটা এখনই বুঝতে হবে যে বিদেশে খেলা ফুটবলারদের দলে নিলে তা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।’

আগেও মাইকেল চোপড়া, ইয়ান ধান্ডাসহ একাধিক ফুটবলারকে ভারতের হয়ে খেলানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু সবই আটকে গেছে নিয়মের বেড়াজালে। মাইকেল একাধিকবার ভারতের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করলেও তেমন কোনো উদ্যোগ নেয়নি ফেডারেশন।

সুনীলের বিকল্প না মেলায় এবার ফেডারেশনের টনক নড়েছে। এ প্রসঙ্গে কল্যাণ বলেন, ‘এখনও আমরা সুনীলের মতো একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে আছি। কে তার জায়গা নেবে, এই প্রশ্নের উত্তর এখনই খুঁজতে হবে। ভারতীয় স্ট্রাইকার তুলে আনার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার।’

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

হামজাকে দেখে বাংলাদেশের পথে হাঁটছে ভারত

Update Time : ০৯:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫