Dhaka ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

এবার ভারত সরকারের বিরুদ্ধে আদালতে ইলন মাস্কের এক্স

  • Reporter Name
  • Update Time : ০৩:২৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : সেন্সরশিপ প্রশ্নে ভারত সরকারের বিরুদ্ধে আদালতে গেছে বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স।

এক্সের অভিযোগ, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ার ওপর সেন্সরশিপ বাড়ানোর নানা পদক্ষেপ নিচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। গত ৫ মার্চ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের আদালতে এক্স এই মামলা দায়ের করেছে বলে বৃহস্পতিবার জানা গেছে।

ইলন মাস্ক পরিচালিত এক্স অভিযোগ করেছে, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ার কনটেন্ট বা বিষয়ের ওপর সেন্সরশিপ আরোপ করার নানা ব্যবস্থা তৈরি করেছে, যা মেনে নেওয়া যায় না। এটি সামাজিকমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছে এক্স।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েবসাইট তৈরি করেছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় নোটিশ দিয়ে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ব্লক করার জন্য যে কোনও সরকারি অফিস ওই ওয়েবসাইটে নোটিশ ইস্যু করতে পারবে।

এক্সের অভিযোগ, এই ওয়েবসাইটের মাধ্যমে ভারত সরকার চরম সেন্সরশিপের ব্যবস্থা করেছে। এটি ব্যবহার করে তারা যে অপছন্দের কনটেন্ট ব্লক করে দিতে পারে বলে অভিযোগ। যা সামাজিমাধ্যম সংস্থা হিসেবে এক্স-এর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলে আদালতে বলা হয়েছে।

চলতি সপ্তাহেই আদালতে শুনানি হয়েছে। আদালত পরবর্তী শুানির তারিখ দিয়েছে ২৭ মার্চ।

সম্প্রতি মাস্ক জানিয়েছেন, ভারতে টেসলা এবং স্টারলিংকের ব্যবসা শুরু করা হবে। মুম্বাইয়ে টেসলায় কাজ করার জন্য লোক চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। জিও এবং ভারতীয় এয়ারটেলের সঙ্গে স্টারলিংক নিয়ে চুক্তিও হয়েছে মাস্কের। তবে ভারত সরকারের সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি মাস্কের।

শুল্ক নিয়েও ভারতের সঙ্গে আমেরিকার দড়ি টানাটানি চলছে। আগামী ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বস্তুত, একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভারত আমেরিকার জিনিসের ওপর বিপুল পরিমাণ শুল্ক বসায়।

তারই প্রেক্ষিতে আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে আমেরিকার। কিন্তু এখনও কোনও সমাধানসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে এক্স-এর এই মামলা পরিস্থিতি আরও জটিল করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

এবার ভারত সরকারের বিরুদ্ধে আদালতে ইলন মাস্কের এক্স

Update Time : ০৩:২৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫