Dhaka ১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস

  • Reporter Name
  • Update Time : ০১:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ২০ Time View

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সংশোধিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, কুষ্টিয়া, সাতক্ষীরা, পাবনা, সিরাজগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, মানিকগঞ্জ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালি এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয়। এই বৃষ্টি বলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এটি আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের পর থেকে আগামী ২৪ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে। এটি একটি প্রায় বিচ্ছিন্ন বৃষ্টিবলয়। মানে পরিষ্কার আকাশে হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ, তারপর কালবৈশাখীর মত দমকা হাওয়া, এরপর ৫ বা ১০ মিনিট বজ্রপাতসহ বৃষ্টি এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টিবলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৪০ বা ৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের কিছু ক্ষুদ্র এলাকায় আকস্মিকভাবে ভারী বৃষ্টিও হতে পারে। এর ফলে দেশের সক্রিয় এলাকায় গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন ক্ষুদ্র এলাকায় সর্বোচ্চ ৫০ মিলিমিটার বা এর কিছু বেশি পর্যন্তও বৃষ্টি হতে পারে।

বিডব্লিউওটি জানায়, বৃষ্টিবলয়ে, সিলেট বিভাগসহ দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা সিলেট ও খুলনা বিভাগে। আর চট্টগ্রাম ও উত্তরবঙ্গে কম সম্ভবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে কলকাতা বা পশ্চিমবঙ্গ এলাকায়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস

Update Time : ০১:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫