Dhaka ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। এই ম্যাচের আগে অবশ্য নিজেদের বাজিয়ে দেখার সুযোগ পেয়েছে স্বাগতিকরা। গতকাল মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে তারা।

যেখানে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। গোল পেয়েছেন অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রী। এ ছাড়া ভারতের হয়ে অন্য দুটি গোল করেছেন রাহুল ভেকে ও লিস্টন কোলাসো। তাতে ১২ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ভারতীয়রা। বাংলাদেশ ম্যাচের আগে এই জয় তাই স্বস্তি দিচ্ছে কোচ মানালো মার্কুয়েজকে।

মালদ্বীপকে হারানোর পর ভারত কোচ বলেছেন, ‘যখন আপনি জিতবেন, সেটা আপনাকে আনন্দ দেবে। আপনি ভালো বা খারাপ খেলতে পারেন কিন্তু অনেকগুলো ম্যাচের পর জয় পাওয়া গুরুত্বপূর্ণ।’

তবে বাংলাদেশের বিপক্ষে যে ভারতকে কঠিন পরীক্ষা দিতে হবে তা বুঝতে পারছেন মার্কুয়েজ। আসন্ন এই ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা সহজ ম্যাচ হবে না। আমার ধারণা, দুই দলের জন্যই এই ম্যাচটা কঠিন হবে।’

ভারত ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে নিয়ে সতর্ক প্রতিপক্ষ ভারতও। হামজাকে নিয়ে ভারত কোচ বলেন, ‘হামজা একজন অসাধারণ খেলোয়াড়।’

‘সে এখন প্রিমিয়ার লিগে নেই। কিন্তু সে চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। তবে বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। কারণ, গত তিন বা চার মৌসুম ধরে তারা একই কোচের অধীনে খেলে যাচ্ছে।’-যোগ করেন তিনি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ

Update Time : ০৯:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫