Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

রাজশাহীতে শাশুড়ি হত্যার আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:২৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় শাশুড়িকে হত্যার মামলার আসামি শাকিল আহমেদ ওরফে তছিকুল (২৩) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে র‌্যাব-৫ এর একটি দল বাঘা উপজেলার হেদাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাকিলের বাড়ি বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। ২০২৪ সালের ২৭ এপ্রিল তিনি শ্বাসরোধ করে ও ধারালো দা দিয়ে কুপিয়ে তার শাশুড়ি রেহেনা খাতুনকে (৫০) হত্যা করেন। পরে মরদেহ একটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা হয় এবং তিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।

র‌্যাব আরও জানায়, ২০২৩ সালের ৩ আগস্ট রেহেনা খাতুনের মেয়ে মনিকা খাতুনের (২৫) সঙ্গে শাকিলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাকিল মনিকাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে মনিকা মায়ের বাড়িতে চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে ২০২৪ সালের ২৭ এপ্রিল শাকিল তার শাশুড়ির বাড়িতে গিয়ে তাকে মাথায় আঘাত করে ও শ্বাসরোধে হত্যা করেন।

পুলিশের পাশাপাশি র‌্যাবও এ ঘটনার ছায়া তদন্ত করছিল। বুধবার রাতে শাকিল এলাকায় ফিরেছেন— এমন খবর পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রাজশাহীতে শাশুড়ি হত্যার আসামি গ্রেপ্তার

Update Time : ০৪:২৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫