Dhaka ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, এক সৈন্য ও ৩০ মাওবাদী নিহত

  • Reporter Name
  • Update Time : ১০:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১ Time View

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে অন্তত ৩০ মাওবাদী বিদ্রোহী ও সামরিক বাহিনীর এক সৈন্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ছত্তিশগড়ের পৃথক দুটি স্থানে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ-সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ওই রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

দেশটির পুলিশ বলেছে, বৃহস্পতিবার ছত্তিশগড়ের পৃথক দুটি স্থানে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে আধা-সামরিক বাহিনীর এক সৈন্য নিহত হয়েছেন। দিনভর সংঘর্ষে মাওবাদী বিদ্রোহীদের অন্তত ৩০ সদস্যও নিহত হয়েছেন।

ছত্তিশগড়ের বাস্তার পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পত্তিলিঙ্গাম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিজাপুর জেলায় ছড়িয়ে পড়া সংঘাতের এক সৈন্য নিহত হয়েছেন। সেখানে ২৬ মাওবাদী গেরিলাকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া রাজ্যের দক্ষিণের একটি জঙ্গলে পৃথক সংঘর্ষে আরও চার মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন।

সংঘর্ষস্থলে পৃথক তল্লাশি অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী বেশ ‍কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘‘(নরেন্দ্র) মোদি সরকার নকশালীদের বিরুদ্ধে নিষ্ঠুর দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে এবং যারা আত্মসমর্পণ করছে না তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে।’’

চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে সশস্ত্র বিদ্রোহ শুরু করেন ভারতের মাওবাদী বিদ্রোহীরা। আদিবাসী অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে লড়াইয়ের দাবি করা মাওবাদীরা নকশাল নামেও পরিচিত।

গত বছর দেশটির আইনশৃঙ্খলাবাহিনী অন্তত এক হাজার সন্দেহভাজন নকশালপন্থীকে গ্রেপ্তার করেছে। একই সময়ে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে আরও ৮৩৭ মাওবাদী বিদ্রোহী।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সেপ্টেম্বরে মাওবাদী বিদ্রোহীদের ‘আত্মসমর্পণ’ অথবা ‘সর্বাত্মক হামলার’ মুখোমুখি হওয়ার জন্য সতর্ক করে দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার ২০২৬ সালের প্রথম দিকেই মাওবাদী বিদ্রোহ দমনের আশা করছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, এক সৈন্য ও ৩০ মাওবাদী নিহত

Update Time : ১০:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫