Dhaka ১১:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

চট্টগ্রাম পশ্চিম মাদারবাড়ি লৌহ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ৯ Time View

নুরুল আফছার, স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে পশ্চিম মাদারবাড়ি লৌহ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বুধবার আয়োজিত এই মাহফিলে ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

ইফতার পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং ব্যবসায়ীদের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। এসময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে ব্যবসা পরিচালনার মাধ্যমে সমৃদ্ধি অর্জন করা সম্ভব।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন পশ্চিম মাদারবাড়ি লৌহ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী মোহাম্মদ তারেক, সঞ্চালনায় ছিলেন মহিন উদ্দিন মিয়াজী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী মুহাম্মদ সালাউদ্দিন, ফজলে এলাহী মোঃ শাহিন, জাফরুল্লাহ খান, হাজি নাসির আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, সিনিয়র সহ-সভাপতি হাজী মোশারফ হোসেন, সহ-সভাপতি মীর মোহাম্মদ রাশেদুল আলম, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন মিয়াজী, অর্থ সম্পাদক এ বি এম কায়সার সোহেল, সহ-অর্থ সম্পাদক রুবেল রাজিব, আপ্যায়ন সম্পাদক মোঃ সুমন, প্রচার সম্পাদক আব্দুল আজিজ, কার্যকরী সদস্য মাসুদ মোহাম্মদ, মোহাম্মদ ফিরোজ, মাইনুদ্দিন এবং অফিস সচিব সুফি মোহাম্মদ ইউনুস।

সভাপতি বলেন, “সমিতির সদস্যদের কল্যাণে আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ভবিষ্যতেও এই ঐক্য বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

বক্তারা বলেন, রমজানের শিক্ষা হলো ধৈর্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা। এই শিক্ষা যদি ব্যবসায়ীদের মধ্যে বাস্তবায়িত হয়, তাহলে ব্যবসায় যেমন উন্নতি হবে, তেমনি সমাজও উপকৃত হবে।

অনুষ্ঠানের আয়োজক কমিটি জানান, ভবিষ্যতেও এই ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং সমিতির সদস্যদের কল্যাণে আরও উদ্যোগ নেওয়া হবে। ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সবাই আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের আহ্বান জানান।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

চট্টগ্রাম পশ্চিম মাদারবাড়ি লৌহ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৯:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫