Dhaka ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ইংল্যান্ড দলে প্রস্তাব পেলে বাংলাদেশে আসতেন কি না জানালেন হামজা

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ২০ Time View

অনলাইন ডেস্ক : হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবলের পালে নতুন হাওয়া। ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছিলেন এই মিডফিল্ডার। যদিও জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি। ডাক পেলে কী করতেন হামজা? তখন কি বাংলাদেশ দলে খেলার সিদ্ধান্ত নিতে পারতেন? এমন প্রশ্নের মুখোমুখি হয়ে খুবই কৌশলী জবাব দিয়েছেন হামজা।

তিনি বলেন, ‘আমি পরিবারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত (বাংলাদেশের হয়ে খেলার) নিয়েছি। ইংল্যান্ডের হয়ে কখনো ডাক পাইনি। ওই সুযোগ তাই আমার আসেনি। সুতরাং সিদ্ধান্তও নিতে হয়নি। তবে সুযোগ আসলে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা করতাম। বাংলাদেশে খেলতে পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা উৎসাহিত করেছে।’

বাংলাদেশ দলে যোগ দিতে দিন দুয়েক আগে দেশে ফিরেছিলেন হামজা। এরই মধ্যে টিমের সঙ্গে যোগ দিয়েছেন। এশিয়ান কোয়ালিফায়ারের বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দেশ ছাড়ার আগে আজ (বুধবার) সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে ছিলেন তারকা এই ফুটবলার।

নানা ধাপ পেরিয়ে বাংলাদেশ দলে খেলার অনুমতি পেয়েছেন হামজা। এ প্রসঙ্গে বলেন, ‘কয়েক বছর ধরেই আলোচনা হচ্ছিল। সর্বশেষ নতুন (বাফুফে) প্রেসিডেন্ট তাবিথ আওয়াল আলোচনা শুরু করেন। পরিকল্পনা জানান। কোচের সঙ্গ কথা হয়। আমার মনে হয়েছে, এই দলটা সাফল্য পেতে চাই। আমারও পরিবার নিয়ে এখানে আসতে খুব ভালো লাগে। কোচ ও প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর আত্মবিশ্বাস পাই।’

ভারত ম্যাচ নিয়ে হামজা বলেন, ‘আমি মনে করি, ফুটবলে যেকোন কিছু হতে পারে। কোচ ম্যাচ ঘিরে ভালোভাবে প্রস্তুত হচ্ছেন। আমি কোন চাপ অনুভব করছি না। এখানে এসে আমি অনেক ভালোবাসা পাচ্ছি। আমি ম্যাচটা খেলতে চাই এবং যতটা সম্ভব দলকে সহায়তা করতে চাই।’

বাংলাদেশ দলে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলা সতীর্থ, কোচ ও বন্ধুরা অভিনন্দন জানাচ্ছেন বলে উল্লেখ করেন হামজা। আঞ্চলিক বাংলায় তিনি বলেন, ‘ফ্রেন্ড, কোচের থেইকা মেসেজ পাইছি। তারা কনগ্রাচুলেট করতাছে। তারা পজিটিভ মেসেজ দিতাছে। আমার পরিবার খুব গর্বিত। হাজার মানুষ এসে আমারে দেখতাছে, কনগ্রাচুলেশন দিতাছে।’

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ইংল্যান্ড দলে প্রস্তাব পেলে বাংলাদেশে আসতেন কি না জানালেন হামজা

Update Time : ০৯:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫