Dhaka ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ধর্ষণ ও হত্যার হুমকির সুবিচার চেয়ে রাস্তায় মা-মেয়ে

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১২ Time View

স্টাফ রিপোর্টার : ধর্ষণ ও হত্যার হুমকি এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সুবিচার চেয়ে রাস্তায় দাঁড়িয়েছেন রাজশাহীর এক নারী ও তাঁর মেয়ে। মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরের সাহেববাজার জিরোপয়েন্টে দাঁড়িয়ে ছিলেন জেলার তানোর উপজেলার নবনবী গ্রামের বাসিন্দা রোজিফা খাতুন ও তাঁর মেয়ে বকুল খাতুন। সঙ্গে ছিলেন বকুলের ফুপাতো বোন।

রোজিফা ও তাঁর মেয়ে বকুল মঙ্গলবার একটি ব্যানার নিয়ে সাহেব বাজারে দাঁড়ান। ব্যানারে লেখা ছিল, ‘বাঁচতে চাই, নিরাপত্তা চাই, অন্যায়ের বিচার চাই, ধর্ষণের হুমকির বিচার চাই।’

তাঁদের অভিযোগ, আগের দিন সোমবার রাজশাহীর আদালত চত্বর থেকে বকুল খাতুনকে মাইক্রোবাসে করে তুলে নেওয়ার চেষ্টা হয়। একই এলাকার ব্যবসায়ী জহিরুল ইসলাম জহিরের বিরুদ্ধে এ অভিযোগ। জহিরের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে তাঁদের। এর জের ধরে সম্প্রতি তানোরে রোজিফার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

বকুল জানান, দেবোত্তর সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত ফেব্রুয়ারিতে তাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের করা হয়। বিষয়টি নিয়ে মামলা করা হলে পরের দিন জামিন পেয়ে যান জহিরুল ইসলাম জহির। জামিনের পর তিনি প্রতিনিয়ত হত্যা ও ধর্ষণের হুমকি দিয়ে যাচ্ছেন। হুমকি দেওয়ার অভিযোগে সম্প্রতি তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন জহিরের স্ত্রী তারিনা সুলতানা। এই মামলায় চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

বকুলের অভিযোগ, এই মামলায় গতকাল আদালতে হাজির হলে আদালত চত্বর থেকে তাঁকে মাইক্রোবাসে করে তুলে নেওয়ার চেষ্টা করেন জহির। এ সময় লোকজন এগিয়ে এলে কোনো রকমে রক্ষা পান তিনি। এই ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা মা ও মেয়ে। তাঁরা নিরাপত্তা চান।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জহিরুল ইসলাম জহির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাদের নামে কে মামলা করেছে আমি জানি না। আমি কোনো মামলা করিনি। আদালত প্রাঙ্গণ থেকে তুলে নেওয়ার চেষ্টাও করিনি। এগুলো সব মিথ্যা অভিযোগ। তারা আমাদের জমি দখল করছে।’

মা-মেয়েকে ধর্ষণ ও হত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ‘এ রকম কোনো ঘটনা তো আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে আমাকে জানাতে পারে। আমি থানায় অভিযোগ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ধর্ষণ ও হত্যার হুমকির সুবিচার চেয়ে রাস্তায় মা-মেয়ে

Update Time : ০৭:৩৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫