Dhaka ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

ফুটবলারের জন্য শোক পালনের পর জানা গেল তিনি জীবিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১১ Time View

অনলাইন ডেস্ক : সাবেক খেলোয়াড় কিংবা দল সংশ্লিষ্ট কারও মৃত্যুতে শোক জানাতে সাধারণত ম্যাচের আগে নীরবতা পালন করেন স্কোয়াডের সদস্যরা। বুলগেরিয়ার একটি ম্যাচে তেমনই দৃশ্য দেখা যায়। দেশটির শীর্ষ লিগে লেভস্কি সোফিয়া ক্লাবের বিপক্ষে নিজেদের সাবেক ফুটবলারের জন্য শোক পালন করে আর্দা কারজালি। পরে জানা যায় তাদের সাবেক খেলোয়াড় পেটকো গানচেভ বেঁচে আছেন।

গত রোববারের এই ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছে ম্যাচের আগে নীরবতা পালন করা আর্দা কারজালি ক্লাব। যদিও শোক পালন করে দুই দলই। তবে নিজেদের সাবেক ফুটবলার হিসেবে এই আয়োজন করা হয় আর্দার পক্ষ থেকে। সেজন্য তারা ক্ষমাও চেয়েছেন সাবেক ওই ফুটবলারের কাছে। ক্লাবটি সেই খবর জানতে পারে ম্যাচ শেষ হওয়ার আগে। এরপর তারা নিজেদের ফেসবুক পেজে জানায়, গানচেভের মৃত্যুর যে তথ্য পেয়েছিল সেটি ভুল ছিল।

আর্দা কারজালি ক্লাব জানায়, ‘আর্দার সাবেক খেলোয়াড় পেটকো গানচেভ ও তার স্বজনদের কাছে ক্লাব কর্তৃপক্ষ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছে যে, আমরা তার মৃত্যুর ভুল খবর পেয়েছিলাম। আশা করি পেটকো আরও অনেক বছর সুস্থ থাকবে এবং আর্দার সাফল্য উপভোগ করবে।’ পরদিন (সোমবার) অবশ্য সেই পোস্টটিও সরিয়ে নেয় বুলগেরিয়ান ক্লাবটি।

এর আগে যে ম্যাচের আগে এমন বিব্রতকর ঘটনা ঘটেছে, সেই খেলায় ১-১ গোলে ড্র করে লেভস্কি সোফিয়া ও আর্দা কারজালি। ১৬ দলের এই প্রতিযোগিতায় আর্দা বর্তমানে পাঁচে রয়েছে এবং পরবর্তী মৌসুমে ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণেরও দুয়ার খোলা আছে। বিপরীতে তাদের প্রতিপক্ষ লেভস্কি আছে টেবিলের দুইয়ে।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

ফুটবলারের জন্য শোক পালনের পর জানা গেল তিনি জীবিত

Update Time : ০৮:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫