Dhaka ০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

খরুচে বোলিংয়ে ঘরোয়া ক্রিকেটে তাসকিনের বিব্রতকর রেকর্ড

  • Reporter Name
  • Update Time : ০৮:১৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে আবার দেখা মিলল রানবন্যার দিনের। বিকেএসপির ৪ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রথম ব্যাট করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচটায় যারা চোখ রেখেছেন, তাদের জন্য ছিল নিখাঁদ বিনোদন। এক এনামুল হক বিজয় করেছেন ১৪৯ রান।

তবে বিজয়ের পাশাপাশি সেঞ্চুরি করেছেন আরও একজন। তিনি তাসকিন আহমেদ। তাসকিনের এই সেঞ্চুরিটা অবশ্য ব্যাট হাতে না। বরং খরুচে বোলিংয়ের সুবাদে করেছেন এই সেঞ্চুরি। মোহামেডানের হয়ে বল হাতে ৩ উইকেট পেলেও খরচা করেছেন ১০৭ রান।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের যা সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড। তার ওপরে এদিন সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন তোফায়েল আহমেদ। ২৯ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস ছিল তার। তাসকিনের শেষ দুই ওভারেই এসেছিল ৪৫ রান। এর অনেকটাই ছিল তোফায়েলের ব্যাট থেকে।

তাসকিনের ১০৭ রানের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটা ছিল ১০৪। ২০১০ সালে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১০৪ রান দিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের পেসার শাহাদাত হোসেন। এছাড়া গেল বছর ডিপিএলে আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান দেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পেসার ইকবাল হোসেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

খরুচে বোলিংয়ে ঘরোয়া ক্রিকেটে তাসকিনের বিব্রতকর রেকর্ড

Update Time : ০৮:১৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫