Dhaka ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

চারঘাটে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ১৭ Time View

চারঘাট, প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে মাড়িয়া গ্রামে এই হামলার শিকার হন পুলিশ কনস্টেবল আবু হানিফ। জেলা পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত আবু হানিফ মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি মো. সজিবও আহত হন।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানায়, রাত ৯টার দিকে ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গেলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। হামলায় আবু হানিফ ও সজিবকে ছুরিকাঘাত করা হয়। তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা এখন শঙ্কামুক্ত।

এই ঘটনায় চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার দুপুর পর্যন্ত অভিযান চলছিল।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

চারঘাটে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা

Update Time : ০৭:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫