Dhaka ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বড়াইগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, আটক ৩

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ১৪ Time View

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: রাতে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে এক খেজুর গাছ চাষী সহযোগী আরও ২ জনের সহায়তায় ১৫ বছর বয়সী এক শারিরীক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযুক্ত ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, কামরুল ইসলাম (৪৫), মনির হোসেন সরকার (৪০) ও মাহফুজ হোসেন (২৫)। তারা সকলেই ওই গ্রামের বাসিন্দা।
ধর্ষণের শিকার ওই কিশোরীর দাদি জানান, রাত ১০টার দিকে তার নাতনী বাইরের টয়লেটে গিয়ে দীর্ঘ সময়েও ফিরে না আসায় তিনি আশেপাশে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে আম বাগানে তাকে পাওয়া যায়। এ সময় ওই কিশোরী তার দাদিকে জানায় তাকে কামরুল ও মনির মুখ চেপে বাগানে নিয়ে আসে এবং কামরুল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর দাদি রাতেই প্রতিবেশীদের সহায়তায় থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণকারী ও সহযোগী ২ জনকে আটক করে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমান জানান, রাতেই অভিযান চালিয়ে মশিন্দা গ্রাম থেকে অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ধর্ষণের সাথে সংশ্লিষ্টতা না থাকায় মাহফুজ নামে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা বাদি হয়ে কামরুল ইসলাম ও মনির হোসেন সরকার এই দুইজনকে আসামী করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে নাটোর আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বড়াইগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, আটক ৩

Update Time : ০৪:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫