Dhaka ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ঝিকরগাছায় সংখ্যালঘু সম্প্রদায়ের গৃহবধূকে ধর্ষণের চেষ্টা : আটক ১

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ১৪ Time View

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূ (৩০) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলাউদ্দীন সরদার ওরফে পল্টি আলাল (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ১৪ মার্চ রাতে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে তাকে আটক করে ঝিকরগাছা থানা পুলিশ।

আটক আলাউদ্দীন সরদার ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত ১২ মার্চ বুধবার ওই গৃহবধূর স্বামী তার ২ মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গৃহবধূ বাইরে যান। এ সময় ঘরের দরজা খোলা পেয়ে একই গ্রামের আলাউদ্দিন সরদার গৃহবধূর ঘরে ঢুকে পড়েন। পরে গৃহবধূ ঘরে ঢুকলে তাকে দেশীয় অস্ত্র গাছিদা এর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় গৃহবধূর ডাক-চিৎকারে বাড়ির অন্য ঘরে থাকা লোকজন এগিয়ে আসলে আলাউদ্দিন নিজের গামছা, টচলাইট ও হাতে থাকা গাছিদা ফেলে পালিয়ে যান।

বৃহস্পতিবার১৩মার্চ  ওই গৃহবধূ  যশোর  ঝিকরগাছায়  উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বরাবর একটি লিখিত অভিযোগ করেন এবং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রাতভর অভিযান চালিয়ে শুক্রবার সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে আসামি আলাউদ্দীনকে আটক করে পুলিশ।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ঝিকরগাছায় সংখ্যালঘু সম্প্রদায়ের গৃহবধূকে ধর্ষণের চেষ্টা : আটক ১

Update Time : ০৭:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫