Dhaka ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বড়াইগ্রামে ছাত্র ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন

  • Reporter Name
  • Update Time : ০৪:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৩৪ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ছাত্রকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম কালু (২৭) নামের এক মাদ্রাসাশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আব্দুর রহিম বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও নাটোর সদর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যার পরে মাদ্রাসাশিক্ষক আব্দুর রহিম তাঁর এক ছাত্রকে ধর্ষণ করেন। পরে শিশুটিকে তাঁর বাবা নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। ওই বছরের ২১ মে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় মামলা করা হয়।

আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল কাদের বলেন, চার বছর ধরে মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আসামি আব্দুর রহিম কালুর উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বড়াইগ্রামে ছাত্র ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন

Update Time : ০৪:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫