Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

এবার কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ১১:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : দেশব্যাপী লাগাতার ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার মধ্যেই এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।

রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে পরীক্ষা নিরীক্ষার জন্য সেই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে দক্ষিণ কেরানীগঞ্জ পাঁচগাও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ঘটনাটি ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ওই গৃহবধূর বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়। স্বামীর সঙ্গে অভিমান করে গতকাল বাড়ি থেকে লঞ্চে করে ঢাকা সদরঘাটে আসেন। সদরঘাট থেকে কেরানীগঞ্জ ইকুরিয়া এলাকায় আসলে রাত হয়ে যায়। রাত আনুমানিক ১০টার দিকে দুই যুবকের সঙ্গে কথা হয়। তারা ওই গৃহবধূকে আশ্রয় দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে আরও দুজন আগে থেকেই ছিল।

ওসি আরও বলেন, তিনজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। আরেকজন ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। বাকী দুজন পালিয়ে যায়। থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। মামলা নম্বর ২০। গৃহবধূ জানিয়েছে সে চার মাসের অন্তঃসত্ত্বা। পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে গত ৬ মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী এক মেয়ে শিশু। এ ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুরসহ (৫০) ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও নরসিংদীতে তিনদিন আটকে রেখে অন্তঃসত্ত্বা এক নারীকে দলবদ্ধ ধর্ষণ ও ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়া গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবদুল মালেক (২৫) উপজেলার মাওনা এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। -ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

এবার কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২

Update Time : ১১:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫