Dhaka ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যশোরের বাগআঁচড়ায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ১১:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার পল্লীতে পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে অপু হোসেন নামের এক যুবক।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রহিমা খাতুন ওই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। ঘটনার পরপরই অপু হোসেন (৩০) ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, নিহত রহিমা খাতুনের ছেলে মিজানুর রহমান প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপু হোসেনের কাছে টাকা পেতো। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায়ই দুই পরিবারের মাঝে ঝগড়াঝাটি হতো। ঘটনার দিন দুপুর বেলা রহিমা মাঠে রান্নার জন্য কলা পাড়তে যাওয়ার পথে অপুদের বাড়ির সামনে আসলে অপু ও রহিমার মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে অপু রহিমাকে মারধোর করতে করতে পাঁকা রাস্তার উপর ফেলে দিলে রহিমা মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ফিরোজা খাতুন জানান, তিনি রান্না করছিলেন। গন্ডগোলের আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন অপু রহিমাকে মারধোর করছে। এ সময় রহিমাকে ঠেলে পাঁকা রাস্তার উপর ফেলে দিলে সে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারালে তার পরিবারের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে শুনেন রহিমা মারা গেছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, তিনি হত্যাকান্ডের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। মরদেহ ময়না তদন্ত শেষে রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। থানায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যশোরের বাগআঁচড়ায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

Update Time : ১১:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫