Dhaka ০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নতুন ভোটার হচ্ছেন ৫০ লাখ

  • Reporter Name
  • Update Time : ০৫:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯ Time View

অনলাইন ডেস্ক : চলমান হালনাগাদ কার্যক্রমে ৫০ লাখ নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটার যুক্ত হচ্ছেন। ৬১ লাখ ৮৯ হাজার লক্ষ্যমাত্রা ছিল।

ইসি সচিব বলেন, সোমবার (৩ পর্যন্ত) বাদ পড়া ভোটার বাড়ানোর হার ২ দশমিক ৪৪ শতাংশ। অতীতে যারা ভোটার হতে পারেনি তাদের হার এটা। আর নতুন যারা ভোটার হবেন ২০২৬ সালের ১ জানুয়ারি তাদের হার হলো ১ দশমিক ৪৫ শতাংশ। মোট বাড়ানোর হার সেই হিসাবে ৩ দশমিক ৯ শতাংশ। মৃত ভোটার কর্তন হয়েছে ১৫ লাখ ২৩ হাজার। আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) এই ডাটা পরিবর্তন হবে। গতবারের চেয়ে এখনো পর্যন্ত কম। কেন কম তা নির্দিষ্টভাবে বলা মুশকিল। এখনো মাঠ থেকে ফিডব্যাক কম। আমরা বাড়ি বাড়ি যেতে পেরেছি কি না, না পারলে কী সীমাবদ্ধতা ছিল খুঁজে বের করার চেষ্টা করবো।

তিনি বলেন, তথ্য সংগ্রহকারীরা অনেকের বাড়িতে গিয়েছেন, না পাওয়ায় ফোন নম্বর দিয়ে গেছেন৷ তবে যেখানে যেতে পারিনি, সেটা নিয়ে আমাদের সীমাবদ্ধতা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বাদ পড়া ভোটাররা ১১ এপ্রিল পর্যন্ত ভোটার হতে পারবেন সরাসরি নিবন্ধন কেন্দ্রে গিয়ে। এছাড়া অনলাইনে এরপরেও তথ্য দিয়ে ভোটার হওয়া যাবে। যারা দায়িত্ব অবহেলা করেছেন, জানার চেষ্টা করবো কেন যাননি। তাহলে সেই ক্রটি পূরণের চেষ্টা করবো৷ নারী ভোটারের সংখ্যা এবার বেড়েছে। বাদ পড়াদের মধ্যে পুরুষ ১৪ লাখ, নারী ১৬ লাখ অন্তর্ভুক্ত হয়েছেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নতুন ভোটার হচ্ছেন ৫০ লাখ

Update Time : ০৫:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫