Dhaka ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

বিশ্ব ইজতেমা শুরু-লাখো ধর্মপ্রাণ মুসল্লির জমায়েত

  • Reporter Name
  • Update Time : ০৩:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : টঙ্গীর তুরাগ নদীর তীরে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

তুরাগতীরের এ ইজতেমায় অংশ নিচ্ছেন দেশ-বিদেশের মুসল্লিরা। ইজতেমার প্রথম দিন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে বৃহত্তর জুমার নামাজের জামায়াত। ইতোমধ্যে ধর্মপ্রাণ মুসুল্লিদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকা। জুমার নামাজের ইমামতি করবেন বাংলাদেশের তাবলীগ জামায়াতে মুরব্বী মাওলানা জুবায়ের।

তাবলীগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান বলেন, আজ শুক্রবার সকালে ফজরের নামাজের পর আম বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেছেন মাওলানা নুরুর রহমান।

তিনি আরও বলেন, সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়েছে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করেন ভারতের মাওলানা জামাল সাহেব। এছাড়াও সকাল ১০টায় শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করেন ভারতের মাওলানা ফারাহিম সাহেব। ছাত্রদের সাথে নামাজের মিম্বারে বয়ান করেন প্রফেসর আব্দুল মান্নান সাহেব, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করেন- ভারতের মাওলানা আকবর শরিফ সাহেব।

হাবিবুল্লাহ্ রায়হান আরও বলেন, বাদ জুমা বয়ান করবেন জর্ডানের শেখ উমর খাতিব সাহেব, বাদ আসর বয়ান করবেন- মাওলানা জুবায়ের সাহেব, বাদ মাগরিব বয়ান করবেন- ভারতের মাওলানা আহমেদ লাট।

ইজতেমা আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের প্রথম পর্ব।

প্রথম ধাপে অংশ গ্রহণ করবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা।

এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে প্রথম পর্বের মোনাজাত ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্বের মোনাজাত ৫ ফেব্রুয়ারি।

৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দিবেন সাদ অনুসারীরা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

বিশ্ব ইজতেমা শুরু-লাখো ধর্মপ্রাণ মুসল্লির জমায়েত

Update Time : ০৩:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫