Dhaka ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

বিশ্ব ইজতেমায় নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে: র‌্যাব মহাপরিচালক

  • Reporter Name
  • Update Time : ০৫:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ১১ Time View

অনলাইন ডেস্ক : র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, বিশ্ব ইজতেমা ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

ইজতেমার আয়োজনের প্রস্তুতি দেখতে ইজতেমা মাঠে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মূলমঞ্চসহ আশপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে-ঘুরে দেখেন তিনি৷

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘তাবলিগ জামাতের দু’পক্ষের মধ্যে বিবদমান বিভেদ কোনো ঝুঁকি তৈরি করবে না৷

বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে তুরাগ তীরে, যা ইতোমধ্যেই এক ধর্মীয় মহাসমাবেশে রূপ নিয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে, সবশেষ প্রস্তুতি সভা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান৷

জানা গেছে, শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক সাহেব। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায়-খিত্তায় তালিমের আমল হবে। জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের।

এবারের ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি, শুক্রবার, যা শেষ হবে ২ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় পর্ব শুরু হবে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর করা হবে।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

বিশ্ব ইজতেমায় নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে: র‌্যাব মহাপরিচালক

Update Time : ০৫:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫