Dhaka ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নওগাঁয় গ্রাফিতি ‘টিম জেড’ এর চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ২১ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় গ্রাফিতি টিম ‘টিম জেড’ এর আয়োজনে গ্রাফিতি চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর ২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনা সমূহ তুলে ধরা হয় এবং গ্রাফিতি চিত্র প্রদর্শন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে টিম জেড নওগাঁর পক্ষ থেকে কবিতা আবৃত্তি করেন ফারহানা শিরিন মিষ্টি এবং স্থানীয় শিল্পিরা গান ও নৃত্য পরিবেশন করেন।

টিম জেড নওগাঁর লিডার আব্দুল্লাহ মোহাম্মদ নাফির সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, তানজিম বিন বারি, ফজলে রাব্বি, ফরিদ আলম ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, টিম জেড এর অন্যান্য সদস্য ও সুধীজনেরা অংশ নেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নওগাঁয় গ্রাফিতি ‘টিম জেড’ এর চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Update Time : ০৭:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫