Dhaka ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাটোরে মাকে হত্যার দায়ে মেয়ের আটকাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ১৪ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে মা সেলিনা বেগমকে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববিকে (১৬+) দশ বছরের আটক আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আব্দুর রহিম এই আটকাদেশের ঘোষণা দেন।

দন্ডপ্রাপ্ত ববি গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ি এলাকার জনৈক নজরুল ইসলামের মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মার্চ ববি তার স্বামীকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য মা সেলিনা বেগমকে চাপ দেয়। কিন্তু ২২ মার্চ মোটরসাইকেল দিতে অস্বীকার করার একপর্যায়ে মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ববি তার মা সেলিনার গলায় ব্লেড দিয়ে পোঁচ দেয়।

এতে সেলিনা বেগম ঘটনাস্থলেই মারা যায়। পরের দিন সেলিনা বেগমের ভাই সুলতান হোসেন হোসেন বাদী হয়ে তার ভাগ্নি নুসরাত জেরিন ববির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নাটোর জজ কোর্টের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, ২০২১ সালের ২১ মার্চ নাটোরের গুরুদাসপুরে মেয়ে কর্তৃক মাকে হত্যার ঘটনায় আদালত সাক্ষী গ্রহণ এবং শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নিহতের মেয়ে ববিকে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাটোরে মাকে হত্যার দায়ে মেয়ের আটকাদেশ

Update Time : ০৩:৫৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫