Dhaka ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নয় দফা দাবিতে জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ০৭:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ২১ Time View

জয়পুরহাট প্রতিনিধি : নয় দফা দাবিতে জয়পুরহাটে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচী করা হয়েছে।

এসময় তারা শহরের জিরো পয়েন্টে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। এরপর শহরের প্রধান সড়ক হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখান থেকে জয়পুরহাট আইনজীবী সমিতি ভবন চত্ত্বরে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন।

এ কর্মসূচীতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটের প্রতিনিধি কে এম সাজিন, নিয়ামুর রহমান নিবিড়, এহসানুল নাহিদ, সুলতানুল আরেফিন রিমু প্রমুখ।

নয় দফা দাবি তুলে ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা বাহিরে ঘোরাফেরা করলেও পুলিশ নিরব রয়েছে। আওয়ামী দোসরদের সাথে পুলিশ সখ্যতা গড়ে তুলেছে। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকান্ডের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলেও কোন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না। আন্দোলনের সময় ডিবি ওসি ও ডিআইও-১ এর দায়িত্ব পালন করা দুই পুলিশ কর্মকর্তাকে শাস্তির আওতায় না এনে তাদের পদোন্নতি দিয়ে সদর ও পাঁচবিবি ওসি করার হয়েছে। অতিদ্রুত সময়ে তাদের শাস্তির আওতায় আনাসহ আওয়ামী লীগের জামিনকৃত আসামিদের দ্রুত বিচারের ব্যবস্থা করার জানিয়েছে তারা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নয় দফা দাবিতে জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি

Update Time : ০৭:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫