Dhaka ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাঘায় দিনব্যাপী তারুণ্য পিঠা উৎসব ও হস্তশিল্প প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১৪ Time View

মোহা: আসলাম আলী, বাঘা: রাজশাহীর বাঘায় দিনব্যাপী তারুণ্য, পিঠা উৎসব, হস্তশিল্পী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত।
মেলা পরিদর্শনে শিক্ষার্থীদের বানানো বিভিন্ন পিঠার সমার দেখে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার।

জানা গেছে, দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষে বুধবার (২২ জানুয়ারী) সকাল থেকে‘‘এসো দেশ বদলায়-পৃথিবী বদলায়’’ স্লোগানের মধ্য দিয়ে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রাচীন বাংলার ঐতিহ্য পিঠা উৎসব এবং হস্তশিল্পের তারুণ্য মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় অংশ নিয়েছেন রোভার স্কাউট-সহ বিভিন্ন স্কুলের তুরুণ শিক্ষার্থীবৃন্দ। মেলায় সকল শ্রেনীর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার এর সভাপতিত্বে সকাল ১০টায় ফিতা কেটে উক্ত মেলার শুভ উদ্বোধন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দ মেলায় ৩০টি স্টল পরিদর্শন শেষে বিদ্যালয়ের বিজয় মঞ্চে আলোচনা সভায় মিলিত হন। সেখানে শিক্ষার্থীদের কুইজ প্রতিজোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, নতুন বছরের জানুয়ারি মাসজুড়ে চলবে ‘তারুণ্যের উৎসব’। সারাদেশে জেলা-উপজেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে এই উৎসব পালিত হবে। তিনি আরো বলেন,তারুণ্যের সৃজনশীলতা ও মেধা বিকাশে সহায়ক হবে এই উৎসব।

শিক্ষার্থীদের অংশগ্রহণে ও উদ্ভাবনী চেতনা বিকাশে সরকারের এই উদ্যোগ প্রশংনীয় ভুমিকা বহন করছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাঘায় দিনব্যাপী তারুণ্য পিঠা উৎসব ও হস্তশিল্প প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

Update Time : ০৬:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫